নিউজ ডেস্ক | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ | পড়া হয়েছে 125 বার
চলচ্চিত্রের সোনালি দিনের নায়িকা অঞ্জনা রহমানের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। প্রথমে এই তারকার মৃত্যু স্বাভাবিক মনে হলেও তার মরদেহ দাফনের আগে শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে।
এরপর থেকেই অঞ্জনার কথিত সন্তান নিশাত মনিকে নিয়ে সন্দেহের জাল সৃষ্টি হয়েছে নায়িকার সহকর্মী ও আত্মীয়স্বজনদের মাঝে। অনেকেই অভিযোগ করেছেন, অঞ্জনার ওপর নির্যাতন চালিয়েছেন মনি।
বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন অঞ্জনার বোন রঞ্জনা। রোববার (১২ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে অভিনেত্রীর মৃত্যু রহস্য উন্মোচন এবং সম্পদের হিসাব চেয়ে বিচার জানিয়েছেন তিনি।