প্রচ্ছদ ক্যাম্পাস, জাতীয়, শিরোনাম, স্লাইডার

আবরার হত্যায় গ্রেফতার অনিককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯ | পড়া হয়েছে 389 বার

আবরার হত্যায় গ্রেফতার অনিককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেফতার অনিক সরকারকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা কর্তৃপক্ষ।

আজ ১৫ অক্টোবর, ২০১৯ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে বলা হয়, বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার অনিক সরকারকে নিয়ে দৈনিক কালের কন্ঠের ১৩ অক্টোবর, ২০১৯ তারিখের প্রতিবেদন “কারাগারে অনিককে পেটাল আসামিরা” এবং ১৫ অক্টোবর, ২০১৯ দৈনিক বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত “কারাগারে পিটুনির শিকার অনিক” এ দুটি প্রতিবেদনসহ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত এ সংক্রান্ত একটি সংবাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষ ও কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যথযথ কর্তৃপক্ষ ও কারা অধিদপ্তরের কারা মহা পরিদর্শক ব্রিডেগিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা’র বক্তব্য হল ‘অনিক সরকার গ্রেপ্তার হওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌছাঁলে অনিক সরকারকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কারা সেলে রাখা হয়। কারা অভ্যন্তরে প্রবেশের পর অনিক সরকার কারারক্ষী বা কারাবন্দি কারও দ্বারাই আঘাত প্রাপ্ত বা শারিরিকভাবে লাঞ্ছিত হননি।

Comments

comments

Visitor counter