প্রচ্ছদ অপরাধ, জাতীয়, শিরোনাম, স্লাইডার

দারুস সালাম এলাকায় তিন ছিনতাইকারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ | পড়া হয়েছে 86 বার

দারুস সালাম এলাকায় তিন ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর দারুস সালাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে দারুস সালাম থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হারুন (৩৮), মো.রাজু শেখ (৫০) ও মো. আরিফ(৩৯)।আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।তিনি জানান, সোমবার রাতে থানা এলাকায় ছিনতাই প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান ডিউটি করাকালে দারুস সালাম থানার টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়, কতিপয় ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে রাস্তায় অবস্থান করছে। এরপর টহল টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার তিনজনই পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসি/এআইএস

Comments

comments

Visitor counter