নিউজ ডেস্ক | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০ | পড়া হয়েছে 710 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সেভ দ্য সিস্টার্স এর উপদেষ্টা কাওসার বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোকাররম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ইতি বেগম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইয়াছিনুল হক, সেভ দ্য সিস্টার্স এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নেয়ামত উল্লাহ, সেভ দ্য সিস্টার্স এর পরিচালক জয়নব হাসান সহ আরো অনেকে। এসময় আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশমূলক বক্তব্য রাখেন।