প্রচ্ছদ Uncategorized, জাতীয়, দুর্ঘটনা, শিরোনাম, স্লাইডার

মেঘনায় থেমে থাকা জাহাজে মিলল ৫ জনের মরদেহ

নিউজ ডেস্ক | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | পড়া হয়েছে 91 বার

মেঘনায় থেমে থাকা জাহাজে মিলল ৫ জনের মরদেহ

চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে থেমে থাকা একটি জাহাজে পাঁচজনের মরদেহ পাওয়া গেছে। কোস্টগার্ড ও নৌপুলিশের সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছেন।

যে জাহাজটিতে মরদেহ পাওয়া গেছে সেটির নাম এমভি আল-বাখেরা। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল বলে জানা গেছে। যাদের মরদেহ পাওয়া গেছে তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে মরদেহগুলো পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।

Comments

comments

Visitor counter