নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯ | পড়া হয়েছে 469 বার
শরীয়তপুর নড়িয়া মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২লক্ষ মিটার জাল ও ১৩২ কেজি মা ইলিশ সহ ৪৭ জন জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের ৯ম দিন বুধবার ১৬ অক্টোবর দিবাগত রাত ২.৩০ টা হতে ১৭ অক্টোবর ভোর ৫ টা পর্যন্ত পদ্মা নদীতে (নড়িয়া অংশ) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় ছিলেন, মুঃ রাসেদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি),ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, নড়িয়া, শরীয়তপুর এবং কাফি বিন কবির, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, শরীয়তপুর ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঃ রাশেদুজ্জামান জানান,আটক ৪৭ জন, মোবাইল কোর্টে বিচারাধীন রয়েছে। আটকৃত আনুমানিক ১৩২ কেজি মা ইলিশ ৫টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
এছাড়াও ২ লক্ষ মিটার জব্দকৃত জাল নদীর তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মা ইলিশ রক্ষায় অভিযান ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।