প্রচ্ছদ জাতীয়, শিক্ষা, শিরোনাম, স্লাইডার

শুধু পাঠ্যপুস্তক অধ্যয়নে সীমাবদ্ধ থাকলেই চলবে না: রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০ | পড়া হয়েছে 301 বার

শুধু পাঠ্যপুস্তক অধ্যয়নে সীমাবদ্ধ থাকলেই চলবে না: রাষ্ট্রপতি

মো.নাঈম হোসেন, পবিপ্রবি প্রতিনিধি: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন “শুধু পাঠ্যপুস্তক অধ্যয়নে সীমাবদ্ধ থাকলেই চলবে না”। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে সভাপতির ভাষনে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, জ্ঞানের এ বিশাল রাজ্যে শুধু পাঠ্যপুস্তক অধ্যায়নের সীমাবদ্ধ থাকলেই চলবে না। পাঠ্যবিষয়ের সাথে সাথে বহির্জগতের জ্ঞান ভান্ডার হতে জ্ঞান আহরণ করতে হবে। নিজেকে কর্মী ও জ্ঞানী করে গড়ে তোলাই হবে তোমাদের মূল লক্ষ্য।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, তোমাদের উচিত ত্যাগ ও সত্যের অভিমুখী হওয়া। সেই সাথে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সুস্থ ও সবল মনের অধিকারী হওয়া। সদাচারণ, সদালাপ, উচ্চ চিন্তা ও সহজ জীবনাচরণ তোমাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবে। সেই সাথে থাকতে হবে কল্পনাশক্তি যা মানুষকে বড় করে, ভাবনার জগতকে প্রসারিত করে।

শিক্ষকদের উদ্দেশ্য করে রাষ্ট্রপতি বলেন, “শিক্ষক যখন তার আদর্শ থেকে দূরে সরে নানান প্রাপ্তির পেছনে ছুটেন, শিক্ষার্থীরা তখন নাবিকহীন নৌকার মতো দিক হারা হয়ে যায়। পথের দিশা পায় না। তাই আদর্শের প্রতি অবিচল থেকে আপনারা জ্ঞান অর্জন ও বিতরণে নিবেদিত থাকবেন।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি, ইউজিসি’র সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড.এ কে আজাদ চৌধুরী, পবিপ্রবি’র ভিসি অধ্যাপক ড.মো.হারুনর রশীদ ও প্রো-ভিসি অধ্যাপক মোহাম্মদ আলী। উল্লখ্য, দীর্ঘ নয় বছর পর আজ পবিপ্রবি’র দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Comments

comments