নিউজ ডেস্ক | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯ | পড়া হয়েছে 318 বার
রাজধানীতে ফের র্যাবের হানা। র্যাব এবার ক্যাসিনোগুলোয় অবৈধভাবে মদ সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের ওয়ারহাউজে অভিযান চালাচ্ছে। প্রতিষ্ঠানটি গুলশান-২ এ অবস্থিত।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা থেকে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এই অভিযান চলছে। সারোয়ার আলম বলেন, এটি অনিবন্ধিত একটি ওয়্যার হাউজ। এখান থেকে ঢাকার ক্যাসিনোগুলোতে অবৈধভাবে মদ সরবরাহ করা হতো।