প্রচ্ছদ জাতীয়, জেলা সংবাদ, শিরোনাম, স্লাইডার

অবশেষে ৮ বগি নিয়েই ঢাকার পথে বেনাপোল এক্সপ্রেস

নিউজ ডেস্ক | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯ | পড়া হয়েছে 330 বার

অবশেষে ৮ বগি নিয়েই ঢাকার পথে বেনাপোল এক্সপ্রেস

রাজধানী ঢাকা থেকে দেশের বৃহত্তম স্থলবন্দর যশোরের বেনাপোলে যাতায়াতকারী সেমি ননস্টপ ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেস’ দুর্ঘটনায় পড়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টায় ট্রেনটি ঈশ্বরদী থেকে ছাড়ার পর সিগন্যাল পয়েন্টে এসে লাইনচ্যূত হয়। এতে একটি কোচের দুইটি চাকা ভেঙ্গে গেছে। ট্রেনের গতি কম থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পরে দুই ঘণ্টা পর পেছনের চারটি বগি রেখে বাকি আটটি বগি নিয়ে ট্রেনটি ঢাকার দিকে ছেড়ে গেছে। এ ঘটনায় পাকশী বিভাগীয় পর্যায়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) জানান, বিকেলে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর ঢাকামুখী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ‘ঝ’ বগির ছয়টি চাকা খুলে গেলে ট্রেনটি লাইনচ্যুত হয়। পরে দুই ঘণ্টা পর পেছনের চারটি বগি ফেলে রেখে ট্রেনটির সামনের আটটি বগি নিয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা অভিমুখে ছেড়ে গেছে।

আহসান উল্লাহ ভূঁইয়াবলেন, সন্ধায় পাকশী বিভাগীয় দপ্তরের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আবদুল্লাহ আল মামুনকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- পাকশী রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুর রহিম, পাকশী যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) অশীষ কুমার মণ্ডল, বিভাগীয় সংকেত টেলিযোগাযোগ প্রকৌশলী রুবাইয়েত শরীফ প্রান্ত।

Comments

comments