প্রচ্ছদ নবীনগরের সংবাদ, শিরোনাম, স্লাইডার

কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

মো. নেয়ামত উল্লাহ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০ | পড়া হয়েছে 432 বার

কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার করার দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াই মাদ্রাসা ছাত্রের উপর কাদিয়ানী কর্তৃক হামলার প্রতিবাদে এদারায়ে তালিমিয়া ব্রাহ্মণবাড়িয়ার আহ্বানে বৃহস্পতিবার সকালে নবীনগর সাব-রেজিস্ট্রি জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক পথ সভায় মিলিত হয়। এসময় নবীনগর দাওয়াতুল হক পরিষদের সভাপতি আল্লামা মুসা কাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোট নবীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আহমদ আলী, নবীনগর সাব-রেজিস্ট্রি জামে মসজিদের খতিব মাওলানা বেলায়েত উল্লাহ, বাংলাদেশ হেফাজতে ইসলাম নবীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম ফারুকী, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মাওলানা মেহেদী হাসান সহ আরো অনেকে। এসময় বক্তারা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার করা সহ ব্রাহ্মণবাড়িয়াই মাদ্রাসা ছাত্রের উপর অতর্কিতভাবে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Comments

comments

Visitor counter