মো. নেয়ামত উল্লাহ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২০ | পড়া হয়েছে 547 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নবীনগর মহিলা কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজ প্রশাসনের আয়োজনে সোমবার সকালে কলেজ মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শুকলা রানী ভট্টাচার্য, সহকারী অধ্যাপক কাজী ইয়াবের হাসান, সহকারী অধ্যাপক অঞ্জন কুমার নাগ, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, সেভ দ্য সিস্টার্স এর উপদেষ্টা ও কলেজের প্রভাষক শিউলী পারভিন ও মমতাজ বেগম, নবীনগর মহিলা কলেজের প্রভাষক জাকির হোসেন, সেভ দ্য সিস্টার্স এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নেয়ামত উল্লাহ, সেভ দ্য সিস্টার্স এর উপ-পরিচালক সুমাইয়া আক্তার, সেভ দ্য সিস্টার্স এর সহকারী পরিচালক তৃণা পাল সহ আরো অনেকে। যেমন খুশি তেমন সাজ, চেয়ার খেলা, চায়ের চামচে মার্বেল দৌড়, বর্শা ও চাকতি নিক্ষেপ সহ মোট ১০টি ভিন্ন ভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরে কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য এবং কলেজের অন্যান্য শিক্ষকগণ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।