প্রচ্ছদ জাতীয়, শিরোনাম, স্লাইডার, হত্যা

বেতন-ভাতা নিয়ে ক্ষোভ থেকেই জাহাজে ৭ জনকে হত্যা

নিউজ ডেস্ক | বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ | পড়া হয়েছে 90 বার

বেতন-ভাতা নিয়ে ক্ষোভ থেকেই জাহাজে ৭ জনকে হত্যা

বেতন-ভাতা ও ছুটি নিয়ে মাস্টারের প্রতি ক্ষোভের জের ধরে ৭ জনকে হত্যা করা হয়েছে। এমভি আল বাখেরা জাহাজের লস্কর আকাশ মণ্ডল ওরফে ইরফান এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে র‍্যাব।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১ এর উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন।

এর আগে চাঁদপুরের জাহাজে সাতজন খুনের চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত ইরফানকে মঙ্গলবার রাতে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ইরফানের ব্যবহৃত মোবাইল, ঘুমের ওষুধ, নিহতদের ব্যবহৃত মোবাইল, ব্যাগ, রক্তমাখা জিন্সের প্যান্ট ও গ্লাভস জব্দ করেছে র‍্যাব।

বিস্তারিত আসছে…

আরিফ আজগর/আরকে

Comments

comments