প্রচ্ছদ জাতীয়, শিরোনাম, স্লাইডার

রোহিতকে বাদ দিয়েও লাভ হলো না, দুইশোর আগেই শেষ ভারত

নিউজ ডেস্ক | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ | পড়া হয়েছে 91 বার

রোহিতকে বাদ দিয়েও লাভ হলো না, দুইশোর আগেই শেষ ভারত

রোহিত শর্মা যে সিডনি টেস্টে খেলবেন না তা নিয়ে আগে থেকেই গুঞ্জন ছিল। একাদশ ঘোষণার পর দেখা যায় সেই গুঞ্জনই সত্যি হয়েছে। নিয়মিত অধিনায়ক বিশ্রাম নিয়েছেন নাকি খারাপ ফর্মের জন্য বাদ পড়েছেন এমন চর্চার মধ্যেই দলে ফেরানো হয় আরেক ওপেনার শুভমান গিলকে। কিন্তু তাতেও খুব একটা লাভ হলো না সফরকারীদের। কার্যত বাঁচা-মরার টেস্টে আরও একবার ব্যাটিং ভরাডুবি ভারতের। অস্ট্রেলিয়ার পেস আগুনে পুড়ে মাত্র ১৮৫ রানেই গুটিয়ে গেছে জসপ্রীত বুমরাহর দল।

Comments

comments