প্রচ্ছদ জাতীয়, শিরোনাম, স্লাইডার

ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ

নিউজ ডেস্ক | মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫ | পড়া হয়েছে 88 বার

ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ

ময়মনসিংহের ত্রিশালের আউলিয়ানগরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আউলিয়ানগর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।

আউলিয়ানগর রেলওয়ে স্টেশন মাস্টার হাসান আবিদুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী বলাকা কমিউটার ট্রেনটি আউলিয়ানগর রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। বিকল ইঞ্জিন মেরামতের চেষ্টা চলছে। আমান উল্লাহ আকন্দ/আরকে

Comments

comments