প্রচ্ছদ জাতীয়, শিরোনাম, স্লাইডার

ডিএমপি’র ভ্রাম্যমান আদালত: দুই ভুয়া চিকিৎসকের কারাদন্ড

ডিএমপি নিউজ | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯ | পড়া হয়েছে 252 বার

ডিএমপি’র ভ্রাম্যমান আদালত: দুই ভুয়া চিকিৎসকের কারাদন্ড

রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় একটি মেডিকেল সেন্টারে অভিযান পরিচালনা করে দুই ভুয়া চিকিৎসককে কারাদন্ড প্রদান করেছে ডিএমপি’র ভ্রাম্যমান আদালত।

আজ (১৫ অক্টোবর, ২০১৯) মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কামরাঙ্গীরচর থানার ডে-নাইট মেডিকেল সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই চিকিৎসককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন ।

কারাদন্ডপ্রাপ্ত দুই ভুয়া চিকিৎসক হলেন, ডে-নাইট মেডিকেল সেন্টারের মালিক ও ভুয়া দন্ত চিকিৎসক ইসমাইল হোসেন। তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। আরেকজন মোঃ সাইফুর রহমান । যিনি নিজেকে এমবিবিএস ডিগ্রীধারী চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন । তাকে ২ মাসের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

Comments

comments